July 29, 2026, 3:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

কুষ্টিয়ায় করোনায় ২৪ ঘন্টায় আরো ১ মৃত্যু, নতুন আক্রান্ত ১২

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় করোনায় ২৪ ঘন্টায় আরো ১ জনের মৃত্যু হযেছে। নতুন আক্রান্ত হয়েছে ১২ জন। মৃতের বাড়ি জেলার মিরপুর উপজেলায়।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪ ডিসেম্বর মোট ১৮০ নমুনা পরীক্ষা হয় (কুষ্টিয়া ১২৩, চুয়াডাঙ্গা ৩২, ঝিনাইদহ ১৯ ও মেহেরপুর ৬)। এদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৯ জন, কুমারখালী উপজেলার ২ জন এবং দৌলতপুর উপজেলার ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়।
অন্যদিকে, চুয়াডাঙ্গা জেলার ৪ জন, ঝিনাইদহ জেলার ১ জন ও মেহেরপুর জেলার ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ১ জন ও মেহেরপুর জেলার ১ জন রোগীর ফলোআপ রিপোর্ট পজিটিভ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৯ জনের ঠিকানাঃ আড়ুয়াপাড়া ১ জন, থানা পাড়া ৩ জন, কেজিএইচ ৩ জন, আমলা পাড়া ১ জন ও মজমপুর ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ সোনালী ব্যাংক ২ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ দিঘলকান্দি ঝাউদিয়া ১ জন।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৭০৭ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৫০৩ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net