July 28, 2026, 2:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

কুষ্টিয়া পৌরসভায় মেয়র প্রার্থী আনোয়ার আলীর মনোনয়ন জমা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়া পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীর মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে।
রবিবার বেলা ১২ টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহারের নিকট এ মনোনয়ন পত্র জমা দেয়া হয়। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক মোঃ আজগর আলীর নেতৃত্বে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগের বিভিন্ন পর্ায়ের নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিনুল হক রতন, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও প্যানেল মেয়র মতিয়ার রহমান মজনু, আওয়ামী লীগ নেতা মোঃ শফিউর রহমান মন্টু, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস, মেয়র পুত্র পারভেজ আনোয়ার তনু। এসময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া পৌরসভার মেয়র প্রার্থী আনোয়ার আলী ১৯৮৯ সালে প্রথমে কুষ্টিয়া পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ১৯৮৯-১৯৯১, ১৯৯৩-১৯৯৯, ২০০৪- ২০১৬ এবং ২০১৬ থেকে আজ পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net