March 5, 2026, 6:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির শিক্ষক হত্যা/ ফজলু, ২ শিক্ষকসহ ৪ বিরুদ্ধে থানায় অভিযোগ, শরীরে ২০ বারেরও বেশী আঘাত করা হয় ফ্যামিলি কার্ড/কারা পাবেন, কারা থাকছেন বাইরে ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভেঙ্গে ফেলার-মুছে ফেলার দুঃস্বপ্ন যারা দেখেন তাদেরকে হুঁশিয়ার করতে চাই, এটা সম্ভব নয়। হিমালয়ের গায়ে আঁচড় দিয়ে হিমালয়কে ধ্বংস করবেন, এটা অসম্ভব।
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আজ (২২ ডিসেম্বর) তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কুষ্টিয়া লালন-মীর মশাররফের মাটি। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের প্রথম যে সরকার গঠিত হয়েছিল তাও কুষ্টিয়ার মেহেরপুরের মাটিতে। এত উর্বর মাটিতে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যে আঘাত এসেছে! এটা ক্ষোভের, দুঃখের এবং অন্তর্জালার।

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনের চত্বরে সকাল সাড়ে ১০টায় শুরু এ মানববন্ধনে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন, অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা বক্তব্য প্রদান করেন। সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোহাঃ সাইদুর রহমান।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাতের অর্থ হলো বাংলাদেশ, বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা এবং স্বাধীনতার পক্ষের শক্তিকে আঘাত করা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net