August 9, 2026, 8:16 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন

কুষ্টিয়া চিনিকলে আখ মাড়াই শুরুর দাবি/ শ্রমিক কর্মচারী ও আখচাষীদের সংবাদ সম্মেলন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় কুষ্টিয়াসহ ৬টি চিনিকলের আখ মাড়াই মৌসুম চালুসহ ৬ দফা দাবীতে শ্রমিক কর্মচারী ও আখচাষীরা সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া চিনিকলের প্রধান ফটকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবী তুলে ধরে বক্তব্য রাখেন কুষ্টিয়া চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি শাহাবুব রহমান প্রমুখ। নিজেদের মানবেতর জীবন যাপনের কথা উল্লেখ করে বক্তারা বলেন, অবিলম্ভে কুষ্টিয়া চিনিকলের চলতি মৌসুমের আখ মাড়াই শুরু করতে হবে, বন্ধ থাকা শ্রমিক কর্মচারীর ৯ মাসের বকেয়া বেতন ভাতা পরিষদ করতে হবে, শ্রমিক কর্মচারীদের ছাটাই বন্ধ করতে হবে, আখ চাষীদের পাওনা অর্থ পরিষদ করতে হবে।
কৃষকরা চরম লোকসানে পড়বে উল্লেখ করে এখানকার আখ অন্য চিনিকলে দেওয়া বন্ধ করারও দাবী তোলেন তারা। এসব দাবী আদায় না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষনা দেন তারা।
এসময় কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও চিনিকলের শ্রমিক কর্মচারী এবং আখচাষীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল ২৫ ডিসেম্বর চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু কথা থাকলেও পাহাড় সমান লোকসান আর দেনার দায়ে সরকার ২ ডিসেম্বর কুষ্টিয়াসহ দেশের ৬টি চিনিকলের আখমাড়াই কার্যক্রম বন্ধ ঘোষনা করেন। এর পর থেকেই মিল চালুর দাবীতে আন্দোলন করে আসছে শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net