November 7, 2026, 4:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ ইতিহাসের বাঁকবদল ও রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের উত্থান শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শে ইসলামী বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকা: বরাদ্দের অঙ্ক নয়, শিক্ষার মানই হোক সাফল্যের মাপকাঠি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি দ্বিতীয় পদ্মা সেতু: বৈরী স্রোত পেরিয়ে তৈরি করবে আরেক বদলে যাওয়া বাংলাদেশ এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পাঁচ সপ্তাহের ক্ষণগণনা শুরু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ

মুজিবনগরে পর্যটন কেন্দ্র উন্নয়নে নতুন ৫৪০ কোটি টাকার প্রকল্প

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
স্বাধীনতার সূর্যোদয়ের স্থান ঐতিহাসিক মুজিবনগরে মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক মানের স্মৃতি সৌধ ও পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ৫৪০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (মার্চ ১৮) মেহেরপুরে মুজিবনগর কমপ্লেক্সের পর্যটন মোটেলে ‘মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র স্থাপন (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের স্থাপত্য পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক একথা জানান।
সভায় ভার্চুয়ালি অংশ নেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘ঐতিহাসিক মুজিবনগরে এসে পর্যটকরা যাতে মুজিবনগরে আম্রকাননের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারেন সে জন্য বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে। প্রকল্পে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ব্রোঞ্জের ভাস্কর্য নির্মাণ করা হবে। সেই সঙ্গে বাংলাদেশের প্রথম সরকারের শপথের ভাস্কর্য নির্মাণ, ডিওরোমা, প্যানোরামা, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বাগান ও ম্যুরাল স্থাপনসহ প্রশিক্ষণ কেন্দ্র এবং শিশুপার্ক স্থাপন করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এ প্রকল্পের মাধ্যমে মুজিবনগর স্মৃতিকেন্দ্র অত্যন্ত দৃষ্টিনন্দন হতে চলেছে। বিসিএস কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণার্থীরা এখানে আসবেন। নতুন প্রজন্ম মুজিবনগর এসে মুক্তিযুদ্ধকে উপল‌ব্ধি করবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, লাইট ও সাউন্ড শো এর মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন এবং বঙ্গবন্ধুর ৭ মার্চের হলোগ্রাফিক উপস্থাপন অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। তিনি পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দেওয়ার কথা বলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net