October 18, 2026, 1:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে?

কুষ্টিয়ায় করোনা মোকাবেলায় পুলিশের প্রচারণা, মাস্ক বিতরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

 

কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় জেলা পুলিশের পক্ষে সচেতনতা সভা, র‌্যালি, পথসভা এবং মাস্ক বিতরণ করা হয়েছে।

সকাল ১০টায় কুষ্টিয়া পুলিশ লাইন স্কুলের গেটের সামনে সচেতনতা সভায় পুলিশ সুপার মো. খাইরুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

পুলিশ সুপার সবাইকে মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান। সভায় আগত কুষ্টিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের মধ্যে মাস্ক বিতরণ করেন তিনি। এসময় ওয়ার্ড কাউন্সিলররাও উপস্থিত ছিলেন।

সভা শেষে ব্যান্ড বাজিয়ে বর্ণাঢ্য র‌্যালি কুষ্টিয়া শহর প্রদক্ষিণ করে।

পরে হ্যান্ড মাইক নিয়ে শহরের বিভিন্ন বিপনি বিতানের সামনে পথসভা করেন পুলিশ সুপার। তিনি সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরার আহ্বান জানান। শহর ঘুরে ঘুরে মাস্ক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net