August 8, 2026, 9:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় দ্বিগুণ হয়েছে করোনা আক্রান্ত, চুয়াডাঙায় শিশুর মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
তীব্র করোনার ঝুঁকির দিকে এগিয়ে চলেছে কুষ্টিয়া। ২৪ ঘন্টায় একলাফে দ্বিগুণ হয়েছে জেলায় আক্রান্তের সংখ্যা। এদিকে চুয়াডাঙায় ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে করেনায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই তীব্রতা আরো বাড়ার আশঙ্কা করছেন। ওদিকে পাশর্^বর্তী ঝিনাইদহ ও মেহেরপুর জেলাতেও ৪৮ ঘন্টায় বেড়েছে করোনার তীব্রতা।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২ এপ্রিল মোট ২৮১টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১৭২টি, চুয়াডাঙ্গা জেলার ৩৩টি, ঝিনাইদহ জেলার ২২টি, মেহেরপুর জেলার ১৬টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৩৮টি) স্যাম্পলের টেষ্ট করা হয়।
এর মধ্যে কুষ্টিয়া জেলার ৩৫টি, ঝিনাইদহ জেলার ১০টি, চুয়াডাঙ্গা জেলার ১৪টি, মেহেরপুর জেলার ০৫টি এবং বিদেশ গমনেচ্ছু ১১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ আসে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ বৃদ্ধিকে স্বাভাবিক বলে মনে করছেন না। বিশেষ করে কুষ্টিয়ার অবস্থা বিশেস ভাল নয় বলে তারা জানান।
কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. এসএম মোস্তানজিদ বলেন বৃদ্ধির পরিমাণ আশঙ্কাজনক। তিনি বলেন বেশী সংখ্যক মানুষকে পরীক্ষার আওতায় আনলে এই আক্রান্তের সংখ্যা আরো বেশী হবে। এর মানে হলো আক্রান্ত মানুষের সংখ্যা প্রচুর। আমাদের চারপাশেই অসংখ্য আক্রান্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে। তিনি বলেন এখন চরমভাবে সচেতন থাকার দারকার। সামাজিক দুরত্ব সহ সকল রকম আনুষ্ঠানিক ভীঁড় এড়িয়ে চলার পরামর্শ দেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
একই আহবান জানান কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাউদুর ইসলাম।
তিনি বলেন সচেতনতা ছাড়া এই সংক্রমণ থেকে বেঁচে থাকার বিকল্প একেবারেই নেই। তিনি কুষ্টিয়ার মানুষকে করোনা-বিধি মেনে চলার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net