July 20, 2026, 4:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১ সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য

করোনা/দ্রুত ফুসফুস সংক্রমণেই বেশির ভাগ মৃত্যু–আইইডিসিআর

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
বাংলাদেশে করোনায় মৃত্যুর কারণ বের করতে পর্যবেক্ষণ করে চলেছে স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর। এখনো তারা প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি। আইইডিসিআর সূত্র জানায়, হাসপাতালগুলোতে যারা মারা যাচ্ছে, তাদের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ঘটছে ফুসফুসে সংক্রমণের কারণে। তবে তাদেরসহ বেশির ভাগেরই আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। অনেকের আগে থেকে হৃদরোগ, কিডনি বিকল, মস্তিষ্কে রক্তক্ষরণ, ক্যান্সারের মতো রোগও ছিল।
আইইডিসিআরের পাশাপাশি অন্য বিশেষজ্ঞরাও এবারে করোনায় মৃত্যুর প্রধান কারণ হিসেবে ফুসফুসে সংক্রমণকে চিহ্নিত করেছেন। বাংলাদেশ মেডিসিন সোসাইটির সভাপতি ও মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আহমেদুল কবীর বলেন, এবার সর্বোচ্চ মৃত্যু ঘটছে ফুসফুসে সংক্রমণের কারণে। হঠাত্ করেই আক্রান্তদের তীব্র শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। এ ক্ষেত্রে যাদের আগে থেকেই অন্য জটিলতা রয়েছে, তাদের ক্ষেত্রেই সমস্যা বেশি হচ্ছে। আর মৃত্যুর দ্বিতীয় কারণ হিসেবে বলব ডায়াবেটিস, তারপর হাইপার টেনশন, হৃদরোগ এবং তারপর অন্যান্য ক্রনিক রোগ।
হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আফজালুর রহমান বলেন, করোনায় প্রধানত ফুসফুস সংক্রমিত হয়। তারপরই এই ভাইরাস হৃদযন্ত্রকে আক্রান্ত করে এবং পর্যায়ক্রমে অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ধরে ফেলে।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহম্মেদ বলেন, এবার যারা করোনায় মারা যাচ্ছে তাদের প্রধান ও সর্বোচ্চ কারণ হচ্ছে ফুসফুসে আক্রমণ বা সংক্রমণ। এ ছাড়া হাসপাতালে এবার যারাই আসছে সবারই শ্বাসকষ্ট বা ফুসফুসের সংক্রমণ থাকছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net