August 8, 2026, 9:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি

কুষ্টিয়ায় অক্সিজেন মজুত আছে ৬০৩ সিলিন্ডার: সিভিল সার্জন

জাহিদুজ্জামান/

কুষ্টিয়ায় অক্সিজেন সিলিন্ডারের মজুত পর্যাপ্ত বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম। তিনি জানান, এখন পর্যন্ত জেলায় অক্সিজেন সিলিন্ডার মজুত আছে ৬০৩টি। দুই একদিনের মধ্যে যুক্ত হচ্ছে আরও ১০০টি সিলিন্ডার, যা জেলার জন্য পর্যাপ্ত।

মঙ্গলবার তিনি জানান, এখন পর্যন্ত জেলায় অক্সিজেন সিলিন্ডার মজুদ আছে ৬০৩টি। দুই একদিনের মধ্যে যুক্ত হচ্ছে আরও ১০০টি সিলিন্ডার, যা জেলার জন্য পর্যাপ্ত।

ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম আরও জানান, এসব সিলিন্ডারের মধ্যে জেলা পর্যায়ে রয়েছে ৩৪৭টি। ২৫৬টি রয়েছে বিভিন্ন উপজেলায়। এ ছাড়া অক্সিজেন তৈরির ৪২টি কনসেনট্রেটর রয়েছে।

ব্যবহার শেষে এসব সিলিন্ডারে যশোর থেকে অক্সিজেন ভরে আনা হয় জানিয়ে সিভিল সার্জন সাংবাদিক জাহিদুজ্জামানকে বলেন, ‘কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ১০ বেডের জন্য সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে। এখানেই মূলত সংকটাপন্ন রোগীদের রাখা হয়।

‘সেন্ট্রাল এই অক্সিজেন সরবরাহের জন্য বড় সিলিন্ডার রয়েছে। যশোর থেকে লিকুইড অক্সিজেন এনে এতে ভরা হয়।’

নতুন ১০০টি অক্সিজেন সিলিন্ডার কুষ্টিয়া নাগরিক কমিটি জেলা স্বাস্থ্য বিভাগকে উপহার দিচ্ছে বলে মঙ্গলবার জানান ডা. আনোয়ারুল। বলেন, এই চালান আজ-কালের মধ্যে চলে আসবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net