July 28, 2026, 11:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

জোড়া মাস্ক বেশি কার্যকর

আসিফ যুবায়ের/

শুরুতে ধোঁয়াশা থাকলেও এখন পরিষ্কার করোনা প্রতিরোধের সবচেয়ে কার্যকরী মাধ্যম হচ্ছে মাস্ক। কিন্তু কোন মাক্স পড়বেন? এক এক মাস্ক এর কার্যক্ষমতা একেক রকম। জায়গা ভেদে সুরক্ষাও দেয় আলাদা।  এই যেমন হসপিটাল এ যে ধরনের মাক্স প্রয়োজন তা খোলা জায়গায় না। সবচেয়ে বেশি সুরক্ষা মেলে এন৯৯ মাক্স এ। ভাইরাস প্রতিরোধে ৯৯পার্সেন্ট সুরক্ষা দেয় এটি। ধূলিকণা রোধে ৫০% কার্যকর হলেও ব্যাকটোরিয়া রোধে শতভাগ কার্যকর পরিচিতি আরেকটা মাক্স এন ৯৫। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নির্দেশনা অনুযায়ী ভাল্ব বিহীন মাক্স পড়তে বলা হয় স্বাস্থ্যকর্মীদের, যারা সরাসরি কাজ করে রোগীদের সাথে। ০.৫% ক্ষুদ্র কণা আটকা পারে এই মাক্স। ব্যাকটেরিয়া ধূলিকণা আটকাতে পারে শতভাগ। ট্রাভেল, হাসপাতাল, জনসমাগম-এ এই মাক্স পড়লে ভালো হয়। সার্জিক্যাল মাক্স, বর্তমান সময়ে এ মাক্স খুব পরিচিতি পেয়েছে। তিন স্তরের এ মাক্স এ ভাইরাস প্রতিরোধের ক্ষমতা এন ৯৫ এর তুলনায় একটু কম। তারপরও ভাইরাস আটকাতে ৯৫ ভাগ সফল। বর্তমান সময়ে আরও জনপ্রিয় কাপড়ের মাক্স। তবে হতাশ হবেন এই শুনে যে ব্যাকটেরিয়া ধূলিকণা আটকাতে পারলেও ভাইরাস আটকাতে খুব একটা সফল না। তবে মাক্স কিছু না কিছু সুরক্ষা দেয়। বাধার সম্মুখীন-এ ফেলায় বাইরের জীবাণু ভিতরে প্রবেশ করতে। তবে মাক্স কতটা কার্যকর করে তা নির্ভর করে মুখের সাথে কতটা ফিট হচ্ছে। মুখে মাস্ক এর মাঝখানে যেন ফাঁকা না থাকে সেই দিকে লক্ষ রাখতে হবে। গবেষণায় দেখা যায় একসঙ্গে দুটি মাস্ক বেশি সুরক্ষা নিশ্চিত করতে পারে। আমেরিকা সেন্টার ডিজিজ কন্ট্রোল সিডিসি বলছে, দুটি মাক্স বেশি সুরক্ষা দেয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net