March 3, 2026, 6:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল

কুষ্টিয়া বঙ্গবন্ধু সুপার মার্কেট আগুন, কোন অঘটন ঘটেনি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধু সুপার মার্কেটে লাগা আগুন দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এতে রক্ষা পায় এই ভবনের বিভিন্ন দোকান পাট ও অফিস।

কুষ্টিয়া শহরের প্রধান সড়ক এনএস রোডে চারতলা ভবন বঙ্গবন্ধু সুপার মার্কেট। এখানে আওয়ামী লীগের জেলা কার্যালয়, দুটি ব্যাংক সহ নানা ধরনের দোকান পাট রয়েছে।

১৫ মে বেলা সাড়ে ১১টার দিকে মার্কেট ভবনের সামনের দেয়ালে লাগানো বৈদ্যুতিক বক্সে আগুন লাগে। আগুন দ্বোতলার প্রাইম ব্যাংক ও সামনের সাইন বোর্ডে ছড়িয়ে পড়ে।

আগুন দাউদাউ করে জ্বলে উঠতে দেখে পথ চলতি মানুষ ফায়ার সার্ভিসে খবর দেয়। কেউ কেউ ৯৯৯ এও কল করে। মাত্র ১ কিলোমিটার দূরে অবস্থিত কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি দল এসে জল নিক্ষেপ করে দ্রুততম সময়েই আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বিদ্যুত বিভাগের লোকজন ওই বৈদ্যুতিক বক্স থেকে ঝুকিপূর্ণ কেবল বিচ্ছিন্ন করে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক রফিকুল ইসলাম বলেন, সাইন বোর্ডের বিদ্যুৎ লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তিনি বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net