June 29, 2026, 5:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রাজস্ব লক্ষ্যমাত্রা/পশ্চিমাঞ্চল রেলের আরও ১১টি ট্রেন ইজারার উদ্যোগ শিক্ষার্থীশূন্য ৬২১ ভোকেশনাল প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের পথে কারিগরি বোর্ড কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে

১০ দিনের ব্যবধানে কুষ্টিয়া পুলিশে আবার বড় ধরনের পরিবর্তন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
১০ দিনের ব্যবধানে কুষ্টিয়া জেলা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদের ১১ জন কর্মকর্তার পদ ও কর্মস্থলে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম এই রদবদল করেন। এর আগে গত ২৪ মে জেলা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদের নয় কর্মকর্তাকে রদবদল করা হয়।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার লাইন ওয়ার থেকে মো. ইলিয়াস হোসেনকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পদে এবং কুষ্টিয়ার লাইন ওয়ার থেকে সৈয়দ আশিকুর রহমানকে কুষ্টিয়া জেলার খোকসা থানার অফিসার ইনচার্জ পদে বদলি করা হয়েছে।
কুষ্টিয়া কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানকে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ পদে এবং খোকসা থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদারকে কুমারখালী থানার অফিসার ইনচার্জ পদে বদলি করা হয়েছে।
কুষ্টিয়া সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর-২ মো. মনিরুল ইসলামকে কুষ্টিয়া সদর সার্কেলের পুলিশ পরিদর্শক এবং সদর সার্কেলের পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার কুন্ডুকে কুষ্টিয়া সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর-২ পদে বদলি করা হয়েছে।
কুষ্টিয়া রিজার্ভ অফিস পুলিশ পরিদর্শক মোহাম্মদ আনিসুল ইসলামকে কুষ্টিয়া লাইন ওয়ার এবং জেলা গোয়েন্দা শাখার মো. জাহাঙ্গীর আরিফকে ভেড়ামারা সার্কেলে পুলিশ পরিদর্শক পদে বদলি করা হয়েছে। কুষ্টিয়া ভেড়ামারা সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মো. মহিবুল ইসলামকে কুষ্টিয়া জেলা বিশেষ শাখায় এবং জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মো. শহীদুজ্জামানকে রিজার্ভ অফিস পুলিশ পরিদর্শক পদে বদলি করা হয়েছে। শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে কুষ্টিয়া লাইন ওয়ার থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগের টিআই-১ পদে বদলি করা হয়েছে।
এর আগে ৯ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছিল।
২৪ মে কার্যকর করা ঐ রদবদলকৃত পদে ২৫ মে সবাই যোগদান করেন।
সেই সময় কুষ্টিয়ার কুমারখালী ফাঁড়ির ইনচার্জ আননুর যায়েদকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মো. রিফাতুল ইসলামকে কুমারখালী ফাঁড়ির ইনচার্জ পদে বদলি করা হয়।
কুষ্টিয়া দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহাদৎ হোসেনকে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে এবং জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শফিকুল ইসলামকে দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়। কুষ্টিয়ার কুমারখালী চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আল ইমরানকে সদর কোর্ট ইন্সপেক্টর-১ পদে এবং সদর কোর্ট ইন্সপেক্টর-১ মো. রেজাউল করিমকে কুষ্টিয়ার মিরপুর সার্কেল অফিসে বদলি করা হয়।
মিরপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ইদ্রিস আলীকে চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পদে বদলি করা হয়। কুষ্টিয়ার খোকসা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আকিবুল ইসলামকে কুষ্টিয়া মডেল থানার ইন্সপেক্টর অপারেশন পদে এবং কুষ্টিয়া মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. মামুনুর রশীদকে খোকসা থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়।
ওদিকে তার দুদিন আগে শওকত কবিরের জায়গায় কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. সাব্বিরুল আলম যোগদান করেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net