August 30, 2026, 6:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

বিয়ের দুই মাস/ কুমারখালীতে এক গৃহবধূর আত্মহত্যা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে বার্থরুম থেকে এক গৃহবুধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকার নিজবাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবুধুর নাম লাখি খাতুন (১৯)। তিনি ওই এলাকার ফ্রিজ মিস্রি আশরাফুল (৩০) এর স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, দুইমাস চার দিন আগে লাখির সাথে চাপড়া ইউনিয়নের সাবেক মেম্বর আব্দুল হাই এর ছেলে আশরাফুলের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। লাখি একই ইউনিয়নের চর চাপড়া গ্রামের আসাদুলের মেয়ে। তাদের পরিবারে কোন অশান্তি ছিলনা।
মঙ্গলবার (৮ জুন) সকালে বাসার কাজ শেষে ৬ টা ৪০ মিনিটের দিকে ছোট টুল নিয়ে বার্থরুমে যায়। বার্থরুম প্রবেশের অনেকটা সময় পার হলেও আর বের হয়না লাখি। এরপর পরিবারের লোকজন স্বামী আশরাফুলকে খবর দেয়। খবর পেয়ে আশরাফুল বার্থরুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
এবিষয়ে নিহতের স্বামী আশরাফুল বলেন, দুইমাস আগে পারিবারিক ভাবে বিয়ে হয় আমাদের। বিয়ের পর থেকে কোন ঝামেলা ছিলনা সংসারে। খুব ভাল যাচ্ছিল আমাদের। আজ সকালে বাসার লোকজন বলল লাখি বার্থরুমে ঢুকে আর বের হচ্ছেনা। এরপর বার্থরুমের কাছে গিয়ে অনেক ডাকাডাকি করেও বার্থরুম না খোলায় দরজায় লাথি মারি। দরজা ভেঙে ভিতরে দেখি ডাবের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে লাখি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বার্থরুম থেকে গৃহবুধুর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net