August 30, 2026, 6:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

কুমারখালী বাজারে তালা ভেঙে ৭ টি দোকানে চুরি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ
কুমারখালীর থানার পাশেই স্টেশন বাজারে তালা ভেঙে দোকানে দুর্ধর্ষ চুরি । মঙ্গলবার (৮ জুন) ভোর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।  থানা মোড় হতে ১০০ গজ পা‌শে মেসার্স আলিফ ট্রেডাস, এস,কে এন্টারপ্রাইজ, রহমত ষ্টোর, সাইমা ষ্টোর, আজিজের ডিমের দোকান   থে‌কে  সোমবার ভোর রাতে এই চু‌রির ঘটনা ঘ‌টে।
ব্যাবসায়ী শাজাহান জানান, সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায়। পরের দিন  মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় এসে দেখি  দোকানের সামনের সাটারের তালা ভেঙে দোকানের ভেতরে ডিসপ্লে সেলফগুলো তছনছ করা হয়েছে। ক্যাশ বাক্স ভেঙে ফেলা হয়েছে। এই সময় সাইমা ষ্টোর থেকে ১লক্ষ ৩৫ হাজার টাকা নগদ ও মুদিখানার মালামাল চুরি হয়।, রহমত ষ্টোর থেকে ৫৫ হাজার টাকা নগদ চুরি হয়। এস,কে এন্টারপ্রাইজ থেকে ৫০ হাজার টাকা সিগারেট চুরি হয়েছে। আজিজের দোকান থেকে নগদ ৫ হাজার টাকা চুরি হয়।, আলিফ ট্রেডাস থেকে প্রায় ১ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।  দোকানদার রা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাজার ব্যবসায়ীদের জানান।
দোকা‌নে থাকা সি‌সি টি‌ভি ফু‌টেজ থে‌কে দেখা যায় । দোকানের তালা ভেঙে নগত  অর্থ সহ দোকানের মালামাল চুরি করছে চোরের একটি দল।
এ ব‌্যাপা‌রে কুমারখালী থানায় অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, স্টেশন বাজারের কিছু দোকানে চুরির ঘটনা ঘটেছে।  পুলিশ সি‌সি টি‌ভির ফু‌টেজ দেখে চোর সনক্ত করার কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net