October 18, 2026, 8:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

লাথি মেরে স্টাম্প ভাঙলেন সাকিব

স্পোর্টস ডেস্ক/

আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ মানেই উত্তেজনার পারদ পৌঁছে যাওয়া তুঙ্গে। তীব্র উত্তেজনার মধ্যেই ঘটলো বিতর্কিত ঘটনা। আর এই বিতর্কের নেপথ্যে সাকিব আল হাসান।
মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডাব্লিউয়ের আবেদন করেছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার ‘নট আউট’ বলার সঙ্গে সঙ্গে লাথি মেরে স্টাম্প ভেঙে দেন সাকিব!

 

 

ঘটনা আবাহনীর ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে। এ ওভারে বোলিংয়ে আসেন সাকিব। দ্বিতীয় বলে তাকে ছয় মারেন আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিম, পরের বলেই চার। শেষ বলে অবশ্য মুশফিককে পরাস্ত করে তার প্যাড আঘাত হেনেছিল সাকিবের বল।কিন্তু লেগ বিফোরের জন্য সাকিবের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। আর তাতেই সাকিব লাথি মেরে ভেঙে ফেলেন বোলিং প্রান্তের স্টাম্প। আম্পায়ারের সঙ্গে তর্কও করেন বেশ কিছুক্ষণ। এরপর সতীর্থরা তাকে সরিয়ে নেন।

 

 

ঢাকা প্রিমিয়ার লিগে একটা বিতর্ক না কাটতেই নতুন আরেকটির জন্ম দিলেন সাকিব। এর আগে লিগের বায়ো বাবল ভেঙে তিনি অনুশীলন করায় তদন্তের মুখে পড়েছিল তার ক্লাব মোহামেডান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net