April 7, 2026, 4:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাস্তবতা, প্রতিশ্রুতি/পে-স্কেল বাস্তবায়ন কি প্রলম্বিত হচ্ছে? আরও প্রকট হচ্ছে বিদ্যুৎ সংকট: শহরে থেমে থেমে, গ্রামে বাড়ছেই লোডশেডিং সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আটক কুষ্টিয়ায় জ্বালানি সংকট/খুচরা বিক্রেতাদের সুযোগ গ্রহণ, অভিযোগ বাইকারদের বিরুদ্ধেও দোকানপট শপিং মল বন্ধের সময় সন্ধ্যা সাতটা নির্ধারিত কুষ্টিয়াতে সমাজসেবক নিলুফার এ্যানির স্মরণসভা/ তার অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে : বক্তারা কুষ্টিয়ার সাড়ে ৪ হাজার লিটার ডিজেল অবৈধভাবে নামানো হচ্ছিল মেহেরপুরে ঝুলন্ত অধ্যাদেশ: ক্ষমতা ও রাজনীতির আইনি ক্রসফায়ারে আওয়ামী লীগ স্থগিত-বাতিলের ফাঁদে ইউনূস আমলের অধ্যাদেশ—কার্যকারিতা হারানোর পথে ২০টি সরকারি অফিসের সময় পরিবর্তন, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট

খুলনা থেকে কপোতাক্ষ-বেতনা ছাড়া সব ট্রেন চলবে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

১১ আগস্ট থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে খুলনাসহ সারাদেশে ট্রেন চলাচল শুরু হচ্ছে। আর এদিন থেকে খুলনা থেকে ছেড়ে যাবে বিভিন্ন রুটের ট্রেন। শুধু রাজশাহীগামী কপোতাক্ষ এবং বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেন বাদে সব রুটে ট্রেন চলবে।

জানা গেছে, ট্রেনে চলাচল করতে মানতে হবে স্বাস্থ্যবিধি ও বিভিন্ন শর্ত। বন্ধ থাকবে কাউন্টার। তবে নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশনের কাউন্টার থেকে কিনতে হবে। তবে চলমান লকডাউন আগামী ১০ আগস্টের পর বাড়ানো হলে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

খুলনা রেলস্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার ঢাকা পোস্টকে বলেন, আগামী ১১ আগস্ট সকাল থেকে ট্রেন চলাচল শুরু হবে। বন্ধ থাকবে বেনাপোলগামী বেতনা এবং রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেন। এ ছাড়া চিত্রা, সুন্দরবন, রূপসা, সীমান্ত, সাগরদাড়ি এই পাঁচটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। এ ছাড়া সকল লোকাল ট্রেন চলাচল করবে। এবারও ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে, যার পুরোটাই দেওয়া হবে অনলাইনে। বন্ধ থাকবে কাউন্টার। তবে লোকাল ট্রেনগুলোর ক্ষেত্রে স্টেশনে এসে টিকিট কিনতে পারবে যাত্রীরা।

বাংলাদেশ রেলওয়ে থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে- ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে ক্রয় করতে হবে। টিকিট কাউন্টার বন্ধ থাকবে। যাত্রার পাঁচ দিন আগে সব অগ্রিম টিকিট ক্রয় করতে পারবেন। অনলাইনে ক্রয় করা টিকিট ফেরত দেওয়া যাবে না। কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে। আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ থাকবে। যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমণ করতে হবে। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। মাস্ক ব্যতীত কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net