October 14, 2026, 4:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

দোকানপট শপিং মল বন্ধের সময় সন্ধ্যা সাতটা নির্ধারিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে
সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব দোকানপাট ও শপিংমল এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এই সময়সীমা বাড়ানো হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান।
এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত জ্বালানি সংকটের কারণে সরকার সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ব্যবসায়ীরা সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানান। তারা রাত ৮টা পর্যন্ত ব্যবসা পরিচালনার সুযোগ চেয়েছিলেন এবং প্রয়োজনে দোকান খোলার সময় পিছিয়ে দেওয়ার প্রস্তাবও দেন।
প্রতিমন্ত্রী জানান, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্মূল্যায়ন করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন করে সিদ্ধান্ত নিয়ে দোকানপাট খোলা রাখার সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে জরুরি সেবাসমূহ এই নিয়মের বাইরে থাকবে।
এ সময় তিনি সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানান। তিনি বলেন, সঠিকভাবে বিদ্যুৎ ব্যবহারে সচেতন হলে বর্তমান সংকট মোকাবিলা করা সহজ হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net