April 21, 2026, 5:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

শেখ হাসিনা সবসময় নতুন প্রজন্মকে নিয়ে ভাবেন / মাহবুব উল আলম হানিফ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নতুন প্রজন্মই আমাদের দেশের ভবিষ্যৎ। শেখ হাসিনা সবসময় নতুন প্রজন্মকে নিয়ে ভাবেন। তাই মেধা বিকাশে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা করতে হবে।

গত শনিবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে শত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে হবে, দেশের উন্নয়ন সম্পর্কে জানতে হবে। তাহলে বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ হবে।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের সকল উন্নয়ন অগ্রগতি হয়েছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার হাত ধরেই। শেখ হাসিনার পরিবার সবাই দক্ষ। তারা বিভিন্ন দেশে উচ্চশিক্ষা লাভ করেছেন। অপরদিকে বিএনপির নেত্রী খালেদা জিয়ার পরিবারের সদস্য, তারেক জিয়া বিভিন্ন দুর্নীতিতে জড়িত ছিল। তারা জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষকতা করেছে। অর্থের বিনিময়ে তারা দুর্নীতিকে উৎসাহিত করেছিল। বিএনপি কোনো আদর্শবাদী দল নয়, ক্ষমতালোভী দল।

বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড.খন্দকার বজলুল হকের সভাপতিত্বে বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও গবেষক আবদুল গাফফার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ, এমপি মাশরাফি বিন মোর্ত্তজা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net