July 28, 2026, 2:56 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

৬ মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চেক প্রতারণার দুটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাহাঙ্গীর আলমকে (৫১) গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।সোমবার বিকেল ৫ টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক। এর আগে সকালে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গ্রেফতার জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার মৃত শেখ আহমদের ছেলে।পুলিশ জানায়, জাহাঙ্গীর খুলনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের স্বত্ত্বাধিকারী কামালের সাথে ব্যবসা করেন। ব্যবসার এক পর্যায়ে টাকা আটকে ফেলেন তিনি। এরই প্রেক্ষিতে ২০১৩ সালে তার বিরুদ্ধে জালিয়াতির মামলা করা হয়। ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি ওই মামলায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ ৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডাদেশ দেন আদালত। এছাড়া, ২০১৫ সালে তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়। চলতি বছরের ২ মার্চ ওই মামলায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন আদালত। তারপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ সকালে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, বিকেলে গ্রেফতারকৃত জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হয়েছে। ওই দুটি মামলা ছাড়াও তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা, খুলনাসহ বিভিন্ন জেলায় আরও ৭/৮ টি মামলা রয়েছে। মামলাগুলো বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net