August 26, 2026, 11:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইন্টারনেট সংযোগ কর্মীর নির্মম মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনল্ইান/
কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের তার বাঁধতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে খুঁটিতেই নিমর্মভাবে মৃত্যুবরণ করেছেন সবুজ হোসেন (৩০) নামের এক ইন্টারনেট টেকনিশিয়ান। মৃত সবুজ জেলার কুমারখালী উপজেলার পশ্চিম লাহিনী পাড়ার গোসাই ডাঙ্গার জালাল উদ্দিনের ছেলে। সবুজের চাচাতো ভাই আমোদ মোল্লা জানান, শনিবার (৩০ অক্টোবর) সকাল ৮ টায় কুষ্টিয়ার কেসি টিভির কর্মস্হলে যান সবুজ। এরপর কেসি টিভি কর্তৃপক্ষ তাকে কুমারখালী উপজেলার তেবাড়িয়া মোড়ে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট তার বাঁধার দায়িত্ব দেয়।
সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যুতের খুঁটিতে উঠে তার বাঁধার এক পর্যায়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শরীরে আগুন ধরে যায় সবুজের। মুহুর্তেই মারা যান তিনি। কোমরে বেল্ট বাঁধা অবস্থাতেই বিদ্যুতের খুঁটিতে লাশ ঝুলতে থাকে তার লাশ।
খবর পেয়ে বেলা ১ টার দিকে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ নামিয়ে কুমারখালি থানা পুলিশের নিকট সোপর্দ করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা তালুকদার কামরুজ্জামান দৈনিক কুষ্টিয়াকে জানান বিষয়টি একাধিকবার নিষেধ করা সত্বেও এসব নেট প্রোভাইডাররা ঝুঁকি নিয়ে এ ধরনের কাজ করছেন। এবং জীবনহানির ঘটনা ঘটছে।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল দৈনিক কুষ্টিয়াকে বলেন এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা উচিত।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net