April 1, 2026, 4:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুর ও ঝিনাইদহে পৃথক অভিযানে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বাড়ছে হাম, খুলনা বিভাগের ১০ জেলায় ৭৯ শিশু চিকিৎসাধীন, সতর্কতা জোরদারের তাগিদ ২৪ ঘন্টায় অবৈধভাবে মজুদ করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার এমপি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মান হানি মামলা কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, পুলিশ তদন্ত শুরু কলেজ শিক্ষকদের ছুটি বাতিলের উদ্যোগ: যৌক্তিকতা ও সমালোচনা—দুই দিকেই বিতর্ক বিশেষ কমিটির সভা/ ‘গণভোট অধ্যাদেশ’ বাতিল, সংসদে উঠছে না বিল আকারে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দৌলতদিয়া ফেরিঘাটে ঝুঁকিপূর্ণ যাতায়াত/ দুর্ঘটনার পরও নিরাপত্তায় উদাসীনতা জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী অ্যাখ্যা আমির হামজার

কুষ্টিয়ায় আওয়ামী লীগের জেল হত্যা দিবস পালিত

 দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আজ ৩ নভেম্বর। শোকাবহ জেলা হত্যা দিবস। নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ বুধবার জেল হত্যা দিবস পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও আলোচনা সভা।
পচাঁত্তরের পনেরই আগষ্টের নির্মম হত্যাকান্ডের পর তিন মাসের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধের অন্যতম কান্ডারী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামরুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।
বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর এটি ছিল দেশের জন্য দ্বিতীয় কলংকজনক অধ্যায়। বঙ্গবন্ধুর মন্ত্রী সভার বিশ্বাসঘাতক সদস্য হিসাবে চিহ্নিত ও তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদের প্ররোচণায় এক শ্রেনীর উচ্চাভিলাশী সেনা কর্মকর্তারা এ নির্মম হত্যাকান্ড ঘটায়। দেশের এই শ্রেষ্ঠ চার সন্তানকে ১৫ আগষ্টের হত্যাকান্ডের পর কারাগারে পাঠায় ষড়যন্ত্রকারীরা। প্রথমে গুলি এবং পরে বেওনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় জাতীয় এই চার নেতাকে। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সামরিক জান্তার হাতে আটক বঙ্গবন্ধুর অবর্তমানে দেশের স্বাধীনতা যুদ্ধেও নেতৃত্ব দান করেন এ চার নেতা।
স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার পাশাপাশি মুক্তিযুদ্ধে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করেন। জেল হত্যা দিবস পালন ও জাতীয় চার নেতার স্মরণে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর পরিচালনায় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর,যুগ্ম সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, সদস্য পুলক আহম্মদ ,শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান,সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুননেছা সবুজ সাধারন সসম্পাদক এ্যাড.সামস তানিম মুক্তি
জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন, সেচ্ছাসেবক লীগের সভাপতি আখতারুজ্জামান লাবু,ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ।
এছাড়া জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net