September 30, 2026, 12:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় যুবকের ৩০ বছরের কারাদণ্ড রূপপুরের ইউরেনিয়াম, পাকিস্তানের আকাশসীমা: কেবল একটি ফ্লাইটের গল্প? মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল

মেহেরপুর ও ঝিনাইদহে পৃথক অভিযানে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ

জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অবৈধভাবে ডিজেল মজুতের বিরুদ্ধে মেহেরপুর ও ঝিনাইদহে পৃথক অভিযানে মোট ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে আটক এবং একটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।
মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে পরিচালিত অভিযানে একটি বসতবাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার এন্তামুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে ডিজেল মজুতের অভিযোগে মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে। উদ্ধারকৃত ডিজেল ও আটক ব্যক্তিকে পরে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকায় একটি ইটভাটায় অভিযান চালিয়ে আরও ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে জানা যায়, ‘আশা অ্যান্ড তানিয়া’ নামের একটি ইটভাটায় চারটি ড্রামে করে ট্রাকে ডিজেল সরবরাহ করা হচ্ছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট জেভি ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করেন শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান পরিস্থিতিতে অবৈধভাবে জ্বালানি মজুত ও সরবরাহের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net