April 1, 2026, 4:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুর ও ঝিনাইদহে পৃথক অভিযানে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বাড়ছে হাম, খুলনা বিভাগের ১০ জেলায় ৭৯ শিশু চিকিৎসাধীন, সতর্কতা জোরদারের তাগিদ ২৪ ঘন্টায় অবৈধভাবে মজুদ করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার এমপি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মান হানি মামলা কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, পুলিশ তদন্ত শুরু কলেজ শিক্ষকদের ছুটি বাতিলের উদ্যোগ: যৌক্তিকতা ও সমালোচনা—দুই দিকেই বিতর্ক বিশেষ কমিটির সভা/ ‘গণভোট অধ্যাদেশ’ বাতিল, সংসদে উঠছে না বিল আকারে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দৌলতদিয়া ফেরিঘাটে ঝুঁকিপূর্ণ যাতায়াত/ দুর্ঘটনার পরও নিরাপত্তায় উদাসীনতা জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী অ্যাখ্যা আমির হামজার

সুন্দরবনের গহীন অরণ্য থেকে মৃত বাঘ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

সুন্দরবনের গহীন থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগ। রোবাবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে মৃত বাঘটি উদ্ধার করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারের পর বাঘটিকে লোকালয়ে আনার প্রক্রিয়া চলছে। বন বিভাগ সূত্রে জানা যায়, বন বিভাগের কাছে তথ্য ছিল গহীন সুন্দরবনে একটি বাঘ মরে পড়ে আছে। জেলেদের কাছ থেকে এমন খবর পেয়ে সত্যতা যাচাইয়ের জন্য তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট স্থানে অভিযান চালানো হয়। পরে মৃত অবস্থায় বাঘটি উদ্ধার করা হয়। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান মৃত বাঘ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুন্দরবনের ভেতর থেকে একটা বয়স্ক মৃত বাঘ পাওয়া গেছে। সেটি উদ্ধার করে রেঞ্জ অফিসে আনা হচ্ছে। মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে এ বন কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে বয়স হওয়ার কারণে বাঘটি মারা গেছে। তবে ফরেনসিক রিপোর্টের পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net