October 13, 2026, 10:46 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

মেহেরপুরের গাংনীতে ভোটকেন্দ্রের পাশে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, সাময়িকভাবে আতঙ্ক

সাইদ হাসান, মেহেরপুর/
মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিজলবাড়িয়া গ্রামের একটি ভোটকেন্দ্রের প্রায় ১০০ গজ দূরে ঈদগাহ মাঠের গ্রিলের সঙ্গে ঝুলানো অবস্থায় একটি লাল শপিং ব্যাগ দেখতে পান স্থানীয়রা। ব্যাগটির ভেতরে তুলার মধ্যে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু ছিল। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা দ্রুত গাংনী থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে বস্তুটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা স্বপন আলী জানান, সকালে ঈদগাহের গ্রিলের সঙ্গে ঝোলানো লাল ব্যাগটি দেখতে পেয়ে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে ব্যাগের ভেতরে ককটেল সদৃশ বস্তু দেখা গেলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ বস্তুটি বালতির পানিতে রেখে নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এটি সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় বস্তুটি সেখানে রাখা হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net