March 2, 2026, 12:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল

মুঠোফোনে একবার চার্জ দিলে কত টাকার বিদ্যুৎ খরচ হয়

তথ্য প্রযুক্তি ডেস্ক/

স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হলো ব্যাটারি। ফোনের ব্যাটারি ফাঁকা তো সব কাজ পণ্ড। তাই ব্যাটারি ফুরিয়ে না যেতেই চার্জে বসানোর জন্য তোড়জোড় শুরু হয়। কিন্তু কখনো ভেবেছেন, আপনার ফোন একবার চার্জ দিতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?
এই হিসাবটা বের করা খুবএকটা কঠিন কাজ নয়। তবে হিসাবটা করতে আপনাকে কয়েকটা বিষয় জানতে হবে- প্রথমত, আপনার ফোনটি কত মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির?; দ্বিতীয়ত, বিদ্যুতের মূল্যহার কত?, সর্বশেষ, আপনার চার্জার কত ওয়াটের? ধরুন, আপনার ফোনটি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির; আর চার্জার ৫ ওয়াটের। আপনার ফোনটি পুরোপুরি চার্জ হতে সময় লাগে চার ঘণ্টা। এবার ওয়াট আর ঘণ্টা গুণ করুন; আমার উদাহরণ মতে যা ২০ ওয়াট। এবার হিসাবটা করতে হবে কিলোওয়াটে; অর্থাৎ ১০০০÷২০= ০.০২০ কিলোওয়াট। আমরা এই হিসাবে সাধারণ গ্রাহকদের মূল্যহার বিবেচনায় নিচ্ছি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর আদেশে বলা হয়, এই শ্রেণির গ্রাহকদের প্রতি কিলোওয়াট ঘণ্টায় বিদ্যুৎ বিলের খরচ ৪ টাকা ১৯ পয়সা (শূন্য থেকে ৭৫ ইউনিট)। তাহলে ০.০২০ কিলোওয়াট বিদ্যুতের খরচ হবে ০.০৮৩৮ টাকা। অর্থাৎ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির একটি স্মার্টফোন ৫ ওয়াট চার্জার দিয়ে চার্জ করতে যদি ৪ ঘণ্টা লাগে, তবে মোট বিদ্যুৎ খরচ হবে ৯ পয়সারও কম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net