March 4, 2026, 7:16 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে হত্যা, আক্রমণকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার

১ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২জন নিহত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক স্থানে এক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ২জন। নিহতরা হলো-উপজেলার গোপালনগর গ্রামের আসাদুল হকের মেয়ে ও  স্থানীয়  একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রোজা খাতুন (১০), একই উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের তৌফিকুল ইসলামের ছেলে এবং মেহেরপুর দারুল উলুম আহমাদিয়া মাদ্রাসার আলীম পরীক্ষার্থী আলমগীর হোসেন (১৭)। আহতরা হলেন-নিহত রোজা খাতুনের বাবা গোপালনগর গ্রামের আসাদুল হক ও নিহত আলমগীরের বন্ধু মেহেরপুরের রাকিবুল ইসলাম (১৮)।

আজ সোমবার সকাল ১১টার দিকে মেহেরপুর জেলা শহরে মোটরসাইকেল থেকে পড়ে আলমগীর নিহত হয়।

অন্যদিকে সোমবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার আড়পাড়া বাজারে একটি ইটবাহী গাড়ির সাথে ধাক্কা লেগে রোজা খাতুন নিহত হয়।

নিহত আলমগীর হোসেনের সহপাঠি রাকিবুল ইসলাম জানান সোমবার ছিল আলীম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। আলমগীর ও আমি বিদায় অনুষ্ঠানে যোগ দিই। পরে বিশেষ প্রয়োজনে একটি মোটরসাইকেলযোগে আলমগীর ও আমি মেহেরপুর শহরের এক বন্ধুর বাড়িতে যায়। পরে মাদ্রাসায় ফেরার পথে আলমগীর মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো বাইককে ধাক্কা দেয়। এসময় দুজন মোটরসাইকেল থেকে ছিটকে অটো বাইকের নিচে পড়ে যায়। আলমগীর গুরুতরভাবে আহত হয়। তবে আমার হালকা আঘাত হয়। তাকে  স্থানীয় লোকজন উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসাপাতালে নিলে,কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

অন্যদিকে রোজাকে তার বাবা গাংনী উপজেলার বেড় গ্রামের তার নানা বাড়ি থেকে  আসাদুল হক মোটরসাইকেলযোগে বাড়ি নিয়ে আসছিলেন। তারা আড়পাড়া বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা (ইঞ্জিনচালিত যান) একটি ইটবাহী গাড়ীর সাথে ধাক্কা লাগে। ওই ধাক্কায় বাবা-মেয়ে আহত হয়। এসময় পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত ডাক্তার রোজাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা সূত্র জানায়,দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য,এর আগে রবিবার সকালের দিকে গাংনী উপজেলার চেংগাড়া বাজার নামক  স্থানে মোটরসাইকেল ও ইটবাহী গাড়ীর মুখোমুখি সংঘর্ষে মেহেরপুর জজ কোর্টের একজন পেশকার নিহত হন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net