March 5, 2026, 10:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির শিক্ষক হত্যা/ ফজলু, ২ শিক্ষকসহ ৪ বিরুদ্ধে থানায় অভিযোগ, শরীরে ২০ বারেরও বেশী আঘাত করা হয় ফ্যামিলি কার্ড/কারা পাবেন, কারা থাকছেন বাইরে ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী

স্বামী নৌকার চেয়ারম্যান প্রার্থী, প্রতিদ্বন্দ্বী দুই স্ত্রী !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
স্বামীনৌকা প্রতীক পেয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার আধাঘণ্টা পর দুই স্ত্রী স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঘটনা ঘটেছে পাবনা জেলায়।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিন উপজেলার খানমরিচ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন নুরু-উন-নবী মন্ডল ওরফে দুলাল মাস্টার। এর কিছুক্ষণ পর দুলাল মাস্টারের প্রথম স্ত্রী ফেরদৌসী বেগম ও দ্বিতীয় স্ত্রী নাসিমা খাতুন স্বতন্ত্রপদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
স্থানীয়রা জানান, ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বয়স অনুযায়ী তার চাকরি আছে আরও ১২ বছর। শুধু চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তিনি ছয় মাস আগে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তফসিল ঘোষণার পর তিনি ও তার দুই স্ত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা চালান। অবশেষে গত রোববার (২১ নভেম্বর) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। এর আধাঘণ্টা পর দুই স্ত্রীও একযোগে মনোনয়নপত্র দাখিল করেন।
স্থানীয়রা আরও জানান, এলাকায় দুলালের জনপ্রিয়তা রয়েছে। তিনি চাকরি ছেড়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তবে দলীয় মনোনয়ন ও কাগজপত্র যাচাই-বাছাই নিয়ে তিনি সংশয়ে রয়েছেন। তাই তিনি নিজে ও দুই স্ত্রীকে দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করিয়ে রেখেছিলেন। তিনি নির্বাচন করতে না পারলে বিকল্প হিসেবে কোনো একজন স্ত্রীকে দিয়ে নির্বাচন করাবেন।
পাবনা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, পাবনার ভাঙ্গুড়া উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। চেয়ারম্যান পদে ১৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত নারী আসনে ৪৩ জন এবং সাধারণ সদস্য পদে ১৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net