March 13, 2026, 5:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরের কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় জেলা আনসার বাহিনীর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিভিন্ন ধরনের কর্মসূচি করা হয়েছে। জানা যায়,মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযথ মর্যাদায় উদযাপন ( ২৬ মার্চ ২০২১ ইং থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত) এর লক্ষ্যে বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক সদর দফতর একাডেমি রেঞ্জ, ৪২টি ব্যাটালিয়ন ও ৬৪ টি জেলা কার্য্যালয়ের তত্বাবধানে ৫০ জন বিভিন্ন পদবীর সদস্যের  উপস্থিতিতে ৫০ মিনিট ধরে ৫০টি জাতীয় পতাকা নিয়ে একযোগে র‌্যালী করা হয়। বুধবার ১ ডিসেম্বর কুষ্টিয়া জেলায় আয়োজিত বর্ণাঢ্য র‌্যালীর শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান। এসময়  উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শহীদুল ইসলাম, রেজোয়ান ইসলাম, উপজেলা প্রশিক্ষক বিপ্লব হোসেন ও বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার ও সাধারন আনসার সদস্যবৃন্দ। র‌্যালী শেষে আনসার কমান্ড্যান্ট সোহেলুর রহমান বলেন, মুজিব বর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম স্যারের সদয় নির্দেশনায় বাংলাদেশ আনছার বাহিনী বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে   যাচ্ছেন। আজকের র‌্যালীও সেই কার্যক্রমের অংশ হিসেবে পালিত হলো। প্রাণবন্ত র‌্যালী শেষে জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান  উপস্থিত সকল সদস্য ও কর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net