July 13, 2026, 7:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক

চুয়াডাঙায় অর্ধলাখ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাতরা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নগদ ৫০ হাজার টাকাসহ দুই লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাত দল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর ব্রীজের কাছে ওই ঘটনা ঘটে।
তবে, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ডাকাতি নয় বলে দাবি পুলিশের।
ভুক্তভোগী কোষাঘাটা গ্রামের মুরগী ব্যবসায়ী জয়নাল আবেদীন জানান, সন্ধ্যায় মুরগী বিক্রি করে বাড়ি ফিরছিলাম। এসময় বিষ্ণুপুর ব্রীজ পার হলে হঠাৎ ৪-৫ জন লোক আমার রাস্তা আটকায়। পরে আমার কাছে থাকা মুরগী বিক্রি করা ৪০ হাজার টাকা কেড়ে নেয় তারা। তাদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। হাতে ছিল ধারালো অস্ত্র।
বিষ্ণুপুর গ্রামের ভবেশ কর্মকার জানান, চুয়াডাঙ্গা থেকে জরুরী কাজ শেষে ফেরার সময় বিষ্ণুপুর ব্রীজের কাছে আমার গতিরোধ করে ডাকাত দল। পরে আমার পকেটে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।
তিনি আরও জানান, একই সময় চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে বিষ্ণুপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী ও তার ভাই আল আমিনের স্ত্রী এবং মেয়ের কাছ থেকে নগদ টাকা, কানের দুল, রুলি বালা ও স্বর্ণের চেন কেড়ে নেয় তারা।
এলাকাবাসী ও গরু ব্যবসায়ীদের অভিযোগ, ঘটনার সময় ওই এলাকায় পুলিশি টহল ছিল না। এর আগেও কয়েকবার ডাকাতির কবলে পড়েছেন গরু ব্যবসায়ীরা। আজকেও হয়তো সেটাই টার্গেট ছিল। পুলিশ যদি নিয়মিত টহল দিত তাহলে এমন হতো না। অবশ্যই ঈদের আগে টহল জোরদার করা প্রয়োজন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, কোন ডাকাতির ঘটনা ঘটেনি। ঝড়- বৃষ্টির মধ্যো ২-৩ জন মুখোশধারী ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে, এখনও কেউ অভিযোগ দেয়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net