July 20, 2026, 3:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১ সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির

ইসলামী বিশ্ববিদ্যালয়/ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকা প্রকাশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের মধ্যে থেকে প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ০৭ নভেম্বর দুপুর ১২টা থেকে ১১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে  https://gstadmission.ac.bd -এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।
ভর্তিচ্ছুরা মেধাক্রম ও প্রদত্ত বিভাগ অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবে।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের মধ্যে অনলাইনে প্রাথমিক ভর্তি ও ফি দিতে হবে। মূল কাগজপত্র আগামী ০৭-১২ নভেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে।
মূল নম্বরপত্র দুইটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লিখা একটি এ-ফোর সাইজের খামে করে জমা দিতে হবে। ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে ওয়েবসাইটে  https://gstadmission.ac.bd  ও GST Admission System ও Online Admission Guideline -এ প্রদত্ত নির্দেশিকা অনুসরণ করতে হবে।
মেধাতালিকা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net