July 28, 2026, 11:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

কুষ্টিয়ায় রাতে কিস্তির টাকা তুলতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার এনজিওকর্মী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রাতের বেলা কিস্তির টাকা তুলতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক এনজিওকর্মী।
পুলিশ ঘটনায় তিন ধর্ষণকারীকে গ্রেফতার করে আদালতে উপস্থাপন করার পর আদালত তাদেরকে জেলে পাঠিয়েছে।
বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামেম এ ঘটনা ঘটে।
ভিকটিম কুমারখালীর সিও নামের একটি এনজিওর মাঠকর্মী।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) আকিবুল ইসলাম জানান, ঐ এনজিওকর্মী রাতে ভ্যানে করে বজরুক বাঁখই গ্রামে কিস্তি তুলতে যাচ্ছিলেন। পথে কালু মোড় সেতুর এলাকায় তিন সন্ত্রাসী পথ আটকায়। তারা ভ্যান চালককে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে ওই এনজিওকর্মীকে পাটক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়।
ঐ ভ্যানচালক অদুরেই কিছু লোকের সহায়তায় রাত পৌনে ১টার দিকে অসুস্থ অবস্থায় ঐ নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পুলিশ ঐ নারীকে হেফাজতে নেয়।
রাতেই এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে রাত ৩টার দিকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এরা হলো বজরুক বাঁখই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. রবিন (২১) ও আবু বক্কর সিদ্দিকীর ছেলে মো. মাসফিকুর ( ১৯) এবং দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. রাসেল (২০)।
পুলিশ জানায় জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করে। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
আদালত তাদের জেলে প্রেরণের নির্দেশ দেয়।
ঐ নারীর এক আত্মীয় জানান, তিনি দিনে কিস্তি তুলতে গিয়ে কিস্তিদাতাদের না পেয়ে তাদের সাথে যোগাযোগ করেন। তারা তাকে রাতে যেতে বলায় তিনি এনজিও কর্মকর্তাদের বিয়টি জানান। এনজিও’র কর্মকর্তারা তাকে রাতেই যেতে পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net