July 13, 2026, 6:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক

জিটুজি পদ্ধতিতে রাশিয়া থেকে ৩ লাখ টন গম কিনছে সরকার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাশিয়া থেকে তিন লাখ টন গম আমদানি করছে সরকার। জিটুজি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে এ গম কিনতে ব্যয় হবে ১ হাজার ৩২ কোটি টাকা।
ইতোমধ্যে রাশিয়ান ফেডারেশন থেকে জিটুজি পদ্ধতিতে তিন লাখ টন গম কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ১ হাজার ৩২ কোটি ৯০ লাখ টাকায় এ গম আমদানি করবে খাদ্য অধিদপ্তর। এক্ষেত্রে প্রতি কেজি গমের দাম পড়ছে ৩৪ টাকা ৪৩ পয়সা। এর আগের লটে দাম ছিল ৩৩ টাকা ৩৭ পয়সা।
গত ১৯ জুন রাশিয়ার ফরেন ইকোনমিক করপোরেশন (এফইসি) গম সরবরাহের আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দেয়। সেই চিঠি পর্যালোচনা করে দেশের চাহিদা বিবেচনায় এফইসির সঙ্গে ১৭ আগস্ট ভার্চুয়াল সভায় জিটুজি পদ্ধতিতে গম আমদানির চুক্তিনামা এবং মূল্য নিয়ে আলোচনা ও নেগোসিয়েশন শেষে রাশিয়া থেকে প্রতি টন ৩১৩ মার্কিন ডলার দরে তিন লাখ টন গম আমদানির বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net