April 3, 2026, 1:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার সাড়ে ৪ হাজার লিটার ডিজেল অবৈধভাবে নামানো হচ্ছিল মেহেরপুরে ঝুলন্ত অধ্যাদেশ: ক্ষমতা ও রাজনীতির আইনি ক্রসফায়ারে আওয়ামী লীগ স্থগিত-বাতিলের ফাঁদে ইউনূস আমলের অধ্যাদেশ—কার্যকারিতা হারানোর পথে ২০টি সরকারি অফিসের সময় পরিবর্তন, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট দৌলতপুরে পেরেক নির্যাতন: মধ্যযুগীয় বর্বরতা এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি: জনজীবনে নতুন চাপের আশঙ্কা দৌলতদিয়া ফেরিঘাট দুর্ঘটনা/ নিরাপত্তার ঘাটতি ও বাসের যান্ত্রিক ত্রুটিকেই দায়ী করল তদন্ত কমিটি এআই-এর সঠিক ব্যবহার মানুষের দক্ষতার হ্রাস ঘটাবে না আমের জেলায় বাম্পার ফলন/সাতক্ষীরায় ৭১ হাজার, মেহেরপুরে ৪৪ হাজার টন উৎপাদনের লক্ষ্যমাত্রা অবৈধভাবে তেল মজুদের অপরাধে কুষ্টিয়ায় ব্যবসায়ীকে জরিমান

নৌকা প্রতীক নিয়ে ভোট করতে চায় ৮টি দল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮টি দল আওয়ামী লীগের শরীক দল হয়ে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। ইতোমধ্যে তফসিল ঘোষণার পরদিন ৪৪টি নিবন্ধিত দলকেই এ সংক্রান্ত আবেদন জানাতে চিঠি দেয় নির্বাচন কমিশন। শনিবার (১৮ নভেম্বর) সেই সময় শেষে মোট দশটি দল ইসির আহ্বানে সাড়া দিয়েছে বলে জানা গেছে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু), গণতন্ত্রী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি (মঞ্জু) ও জাতীয় পার্টি (রওশন এরশাদ) জোটে থেকে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে। এক্ষেত্রে তারা নিজ দলের পাশাপাশি প্রত্যেকে প্রয়োজনীয় ক্ষেত্রে নৌকা প্রতীক ব্যবহার করতে চেয়েছে।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ১১টি দল নৌকা প্রতীকে নির্বাচন করতে চায় বলে ওই সময় ইসিতে জানিয়েছিল। সেই দলগুলো ছিল, আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জেপি) (মঞ্জু), কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ, ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি ও বাসদ (রেজা)। তবে এদের অনেকে ওই সময়ে নৌকা প্রতীকে ভোট করার সুযোগ পায়নি।
তৃণমূল বিএনপিও জোট করবে বলে জানিয়েছে ইসি। তবে প্রগতিশীল ইসলামী জোটকে নিজেদের প্রতীক সোনালী আঁশ দিতে চায় দলটি।
সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রবিবার)।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net