August 25, 2026, 11:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

সশস্ত্র মিছিল/ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে মামলার নির্দেশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝিনাইদহ-১ (শৈলকুুপা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই এমপি ও তার দুুই কর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার সকালে ঝিনাইদহ জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অন্য দুই বিবাদী হলেন শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মিছিল করে জনমনে ভীতিকর অবস্থা সৃষ্টি করে। স্বতন্ত্র প্রার্থী ও তার এজেন্টদের বিরুদ্ধে হুমকি ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ৮(ক) ১১(ক) ও ১২ বিধি লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে বিজ্ঞ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার নির্দেশ দেয়। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান জানান, আমরা নির্বাচন কমিশন থেকে পৃথক দুটি নির্দেশানার চিঠি পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net