March 5, 2026, 5:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, কুষ্টিয়ার ইফতার অনুষ্ঠিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, কুষ্টিয়ার ইফতার ও দোয়া মাহফিল বৃহস্পতিবার স্থানীয় খেয়া রেস্তোঁরায় অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক ড. আমানুর আমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া বারের সাবেক সাধারন সম্পাদক ও এসোসিয়েশনের সাধারন সম্পাদক এ্যাডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। শতাধিক সাবেক শিক্ষাথীদের স্বতস্ফুর্ত উপস্থিতি একটি মিলন মেলায় পরিণত হয়। তারা জেলায় ও জেলার বাইরে বিভিন্ন সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
সংক্ষিপ্ত মুক্ত আলোচনায় অংশ নিয়ে তারা বলেন এই জেলার মানুষ হিসেবে তারা ইসলামী বিশ^বিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যয়ন করেছেন। তারা সবাইকে নিয়ে একটি বৃহৎ আ্যলামনাই প্রতিষ্ঠা করতে চান। যা শিক্ষার্থীদের বিভিন্নভাবে কাজে আসবে।
এই এসোসিয়েশনের উদ্যোক্তা ও সভাপতি ড. আমানুর আমান বলেন, কুষ্টিয়ার প্রায় ৪ হাজারেরও বেশী শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। তারা কেউ কুষ্টিয়াতে, কেউ কুষ্টিয়ার বাইরে কর্মক্ষেত্রে রয়েছেন। তিনি বৃহৎ পরিকল্পনায় এই এসোসিয়েশন সবাইকে একটি প্লাটফরমে নিয়ে আসতে চায়। ডাটাবেজ তৈরি করে করে, সবাইকে সবার সাথে যুক্ত করার পরিকল্পনা নিয়ে তারা এগুচ্ছেন বলে তিান জানান।
সভায় ঈদের পর উপজেলাগুলোতে সাংগঠনিক সফর, পুনর্মিলনী এবং সদস্য সংগ্রহের সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net