July 24, 2026, 11:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট

উপজেলা নির্বাচন/ মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থী না হতে জেলায় জেলায় ফোন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দলীয় কোন্দল নিরসন ও নির্বাচন অংশগ্রহণমূলক করা এবং নির্বাচনকে প্রভাব মুক্ত রাখতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় এমপি, মন্ত্রীর আত্মীয়-স্বজনদের প্রার্থী হতে নিষেধ করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মর্মে ইতোমধ্যে জেলায় জেলায় এমপিদের ফোন করা হয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিষয়টি স্বীকার করে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের সাংগঠনিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে।
আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের ছেলে, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক, টাঙ্গাইলের আব্দুর রাজ্জাকের ভাগ্নেকে নির্বাচনে প্রার্থী না করার জন্য তাদের ফোন করে বলা হয়েছে। অন্যদের যথারীতি জানানো হচ্ছে।
আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানায়, দলের অধিকাংশ কেন্দ্রীয় নেতাদের অভিমত ছিল, দলীয় প্রতীক বরাদ্দের কারণে দলের তৃণমূলে গ্রুপিং বৃদ্ধি পাচ্ছে। এ কারণে দলীয় প্রতীক বরাদ্দ না দেয়ার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে দলের হাইকমান্ড। কিন্তু নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই দেখা যাচ্ছে, দলের প্রভাবশালী নেতা বিশেষ করে স্থানীয় এমপি, মন্ত্রীরা তাদের স্ব স্ব নির্বাচনী এলাকায় আত্মীয়-স্বজন পরিবারের সদস্যদের প্রার্থী করছেন, অথবা মাই ম্যান সৃষ্টির জন্য পক্ষের লোককে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন এ কারণে দলের তৃণমূলে কমান্ড ভেঙে পড়েছে। যেহেতু এমপি, মন্ত্রীদের প্রশাসনের ওপর খবরদারির সুযোগ আছে সে কারণে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, যেসব এমপি, মন্ত্রী পরিবারের সদস্যরা নির্বাচন করছেন- তারা নির্বাচন করতে পারবে না, এমনকি তাদের পছন্দের লোকের পক্ষেও সমর্থন দিতে পারবে না। এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছেন। এরই মধ্যে তিনি বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
জানা গেছে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনা পেয়ে সাংগঠনিক সম্পাদকরা স্ব স্ব বিভাগীয় এমপি, মন্ত্রীদের ফোন করে তাদের আত্মীয়-স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করতে বলেছেন এবং কাউকে সমর্থন দিতে নিষেধ করেছেন। এবার উপজেলা নির্বাচনে এমপি, মন্ত্রীরা হস্তক্ষেপ করতে পারবে না, মাই ম্যান যেন সৃষ্টি করতে না পারে, যারা নিকট আত্মীয়দের দিয়ে নির্বাচন করাচ্ছে, তাদের তালিকা করা হচ্ছে বলেও জানান আওয়ামী লীগ নেতা।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এম কামাল হোসেন জানান, তিনি অনেককে এরই মধ্যে বলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ নির্দেশ যথাযথভাবে পালনে সবাই বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net