July 23, 2026, 2:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা

মুজিবনগর সীমান্ত/ভারতে পাচার হওয়ার পথে শিশু উদ্ধার, অপহরণকারী আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুর জেলার মুজিবনগর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় তানজিল হোসেন (১২) নামের এক শিশুকে উদ্ধার করেছে সাধারণ মানুষ। এ সময় জনতা পাচারকারীকেও আটক করে। সাধারণ জনতা গণধোলাই দিয়ে পাচারকারীকে পুলিশের সোপর্দ করেছে।
বুধবার (১০ জুলাই) বিকেলে মুজিবনগর সীমান্তবর্তী বিদ্যাধরপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু তানজিল হোসেন পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে। শিশুটি পেশায় ইঞ্জিনচালিত পাখিভ্যান চালক।
আটক পাচারকারী রনি হোসেন মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্ত জানান, রনি হোসেন চুয়াডাঙ্গা এলাকা থেকে শিশুটিকে ভারতে ভাল কাজ দেেেব বলে প্রলোভন দেখায়। রনি শিশুটিকে গত সোমবার থেকে তার সঙ্গে নিয়ে বিভিন্ন সীমান্ত এলাকায় ঘুরছিল।
বুধবার বিকেলের দিকে তাকে মুজিবনগর সীমান্তের কাছে পৌঁছালে শিশুটি লোকজন দেখে হঠাৎ কান্নাকাটি শুরু করে। লোকজন তানজিলকে জিজ্ঞাসাবাদ করলে সে সমস্ত ঘটনা খুলে বলে। এ সময় রনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু জনতা তাকে ধরে ফেলে। তাকে গণপিটুনি দেয়া হয়। পরে মুজিবনগর থানা পুলিশ তাকে উদ্ধার করে।
পুলিশ তানজিলকে উদ্ধার করে এবং আহত রনিকে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওসি উজ্জ্বল দত্ত জানান, তানজিল নিখোঁজ যাওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর থানায় একটি জিডি করা হয়েছিল। শিশুটিকে চুয়াডাঙ্গা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net