October 17, 2026, 3:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

রাজাকার, রাজাকার চিৎকার করে ঝিনাইদহে এমপির গাড়ি ভাঙচুর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের এমপি নায়েব আলী জোয়ার্দ্দারের গাড়িতে হামলা-ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করা হয়েছিল।
নায়েব আলী জানান, তিনি শৈলকুপায় একটি কর্মসূচিতে যাচ্ছিলেন। সেসময় একদল যুবক রাজাকার রাজাকার শ্লোগান দিয়ে তার গাড়িতে হামলা চালায়।
তিনি বলেন একটা অশুভ শক্তি দেশজুড়ে ভর করছে। সেই অশুভ শক্তির লোকজনই এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান বলেন, খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net