April 22, 2026, 12:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

কোটা আন্দোলন/আন্দোলনের আড়ালে নাশকতাকারীদের তীব্র ভৎর্সনা যুক্তরাষ্ট্রের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের চাকুরী প্রাপ্তির কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সারাদেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে নাশকতাকারীরা। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পাশাপাশি সরকারি ও বেসরকারি স্থাপনাতে অগ্নিসংযোগও করেছে তারা। শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে নাশকতাকারীদের এই সহিংসতাকে তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বুধবার (২৪ জুলাই) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের কোটা আন্দোলনের সময়ে সংঘটিত নাশকতার বিষয়টি আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা অহিংস আন্দোলনের ছত্রছায়ায় এ ধরনের সহিংসতাকে কোনোভাবেই সমর্থন করি না।’
মিলার আরও বলেন, ‘আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি, আমরা বাংলাদেশে সাম্প্রতিক সব সহিংসতার নিন্দা জানাই। আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করি। যারা তাদের শান্তিপূর্ণ সমাবেশে অপশক্তি প্রয়োগ করেছে তাদের সহিংসতার নিন্দা জানাই। আমরা যেকোনো প্রতিবাদকারীর সহিংসতার নিন্দা জানাই। যারা তাদের শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা ছড়িয়েছে তাদেরও নিন্দা জানাই। আমরা সবক্ষেত্রেই সহিংসতার নিন্দা জানাই।’
তবে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে নরসিংদী জেলা কারাগার থেকে জঙ্গিদের পালিয়ে যাওয়ার বিষয়েও প্রশ্ন করা হলেও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ম্যাথিউ মিলার। বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি থাকার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net