July 14, 2026, 2:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক

ছাত্রী উত্ত্যক্ত/৮ ছাত্রকে স্কুলে যেতে নিষেধাজ্ঞা, তদন্ত কমিটি গঠন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
স্কুলের সহপাঠী ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে কুষ্টিয়ার সদর উপজেলায় দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের ৮ ছাত্রকে বিদ্যালয়ে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা পাওয়া সবাই ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জ্বল বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
প্রধান শিক্ষক জানান, বেশ কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল দশম শ্রেণির ওই ৮ ছাত্র। ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের লোকজন আগেও বিষয়টি জানিয়েছিল। তাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ৮ ছাত্রকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা জারির বিদ্যালয়ে উপস্থিত ছিলেন হাটশহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদসহ স্থানীয়রা।
এ বিষয়ে চেয়ারম্যান মুশতাক বলেন, বিষয়টি শুনে তিনি সেখানে যান। উত্ত্যক্তের ঘটনা সঠিক বলে তিনি নিশ্চিত হয়েছেস বলে জানান। বিষয়টি কুষ্টিয়া জেলা প্রশাসনও অবগত রয়েছে দাবি করেন মুশতাক।
জানকে চাইলে, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল বলেন, এ ঘটনার সত্যতা উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, স্কুলের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় এজন্য ঐ ছাত্রদের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net