July 20, 2026, 3:40 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১ সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির

আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না: খায়রুল কবির

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আছে, কিন্তু আমরা নিষিদ্ধ চাই না। আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার করিমপুরে ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
খায়রুল কবির বলেন, দেশের জনগণ দেখেছে, এই ছাত্রলীগের নেতাকর্মীরা কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কেমন নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। যে সংগঠন জনগণের বিরুদ্ধে হত্যা নির্যাতনের কথা বলে, সে সংগঠনের রাজনীতি করার নৈতিক অধিকার নেই।
তিনি বলেন, আমরা চাই বিএনপি আগামী দিনে নির্বাচনে যাবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কারণ দেশের জনগণ স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
বিএনপিকে উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মানবাধিকারে বিশ্বাস করি, মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি। বিএনপি জনগণের দল, সব সময় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net