March 16, 2026, 5:55 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

ভারত থেকে আসা আরও ২ লাখ ৩১ হাজার ডিমের চালান খালাস, মার্কেটে মিলবে আজ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারত থেকে আমদানি করা আরও ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিমের চালান খালাস করা হয়েছে বেনাপোল বন্দরে। বুধবার রাতে আমদানিকারক প্রকিষ্ঠান কাস্টমস থেকে ছাড় করিয়েছে। আশা করা যাচ্ছে এই ডিম আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের বাজারে পৌঁছাবে।
ভারতের হাইড্রোল্যান্ড সলিউশন মঙ্গলবার রাতে ডিমের এ চালান নিয়ে আসে।
নতুন করে আমদানি করা এসব ডিমের উপর নতুন শুল্ক কাঠামো অনুসারে ১৩ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে, যা পূর্বে ছিল ২৫ শতাংশ। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এ শুল্ক হার বহাল থাকবে।
হাইড্রোল্যান্ড সলিউশনের স্বত্বাধিকারীর প্রতিনিধি ইকরামুল হাসান সজীব জানান, ‘নতুন নির্ধারণ করা শুল্কে ডিম খালাস নেয়া হয়েছে। এই ডিম আজ (বৃহস্পতিবার) বাজারে আসবে।
ডিমের বেগতিক বাজারে দর কমাতে সরবরাহ বৃদ্ধির চিন্তা করে সরকার। দেশে চাগিদার তুলানায় উৎপাদন কমে যাওয়ায় ভারত থেকে ডিম আমদানির সিদ্ধান্ত হয়।
কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর ৮ থেকে অক্টোবর ৩০ পর্যন্ত বেনাপোল দিয়ে পাঁচটি চালানে মোট ১১.৫৯ লাখ ডিম আমদানি করা হয়েছে বাংলাদেশে। অবশ্য গত বছরের ৫ নভেম্বর আমদানিকারক ঢাকার রামপুরার বিডিএস করপোরেশন ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি করেছিল।
কিন্তু আমদানির পরও ডিমের বাজারে পর্যাপ্ত স্থিতিশীলতা না ফেরায় আমদানি করা ডিমের উপর শুল্ক কমানোর দাবি উঠে। এরপর সরকার ১৭ অক্টোবর শুল্ক কমানো সংক্রান্ত আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আদেশটি বেনাপোল কাস্টমসে আসে ২০ অক্টোবর। আদেশ পাওয়ার পর ২১ অক্টোবর একটি চালানের ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম কম শুল্কে মাত্র ৭৬ পয়সায় শুল্কায়ন করা হয়।
বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, কম শুল্কে গত ২১ অক্টোবর ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম খালাস দেয়া হয় এবং গতকাল ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম খালাস দেয়া হয়েছে।
আগে প্রতিটি ডিমের ওপর ১.৯৬ টাকা শুল্ক আরোপ করা হতো, যা এখন ৭৭ পয়সা। আমদানিকৃত এই ডিম স্থানীয় বাজারে প্রতি পিস ৯ টাকায় বিক্রি হবে বলে আশা করা হয়।
শুল্ক হ্রাসের ফলে ডিমের মূল্য আরও কমার সম্ভাবনা ছিল, বলে অভিমত ঐ কর্মকর্তার। ”কিন্তু ডিমের বাজার যথেষ্ট স্থিতিশীল হচ্ছে বলে মনে হয় না,” জানান ঐ কর্মকর্তা।
এ কর্মকর্তা জানান, সরকার আরও কিছু আমদানিকারক প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দিয়েছে। এরা বাজারে ডিম নিয়ে এলে এ অবস্থার উন্নতি হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net