February 15, 2026, 4:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের অনুপস্থিতি/স্বাধীনতার পর প্রথম কুষ্টিয়ায় জামায়াতের জয়: ক্ষমতা কাঠামোর নতুন বাস্তবতা ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান, বিএনপি প্রার্থীর সঙ্গে আমির হামজার সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া-৩ আসনে পরাজয়ের পর উত্তেজনা, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ দ্বিগুণ ভাড়াতেও নেই গাড়ি—পাটুরিয়া ঘাটে সহস্র যাত্রীর রাতভর অবরুদ্ধ অপেক্ষা পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির জয়যাত্রা: রাজনীতির দীর্ঘ পথরেখায় জামায়াত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের সারসংক্ষেপ মেহেরপুরের দুই আসনেই দাঁড়িপাল্লার প্রার্থীর জয় নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা, উদযাপনে সংযমের নির্দেশ কুষ্টিয়ার চার আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির জয় ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামানের জয়

ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন, দপ্তর পেলেন নতুন দুই উপদেষ্টা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া নতুন তিনজনের মধ্যে দুজন এবং পুরনোদের মধ্যে এক উপদেষ্টাকে দপ্তর বণ্টন করা হয়েছে। একইসঙ্গে প্রধান উপদেষ্টাসহ বর্তমান উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
রোববার নতুন শপথ নেওয়া উপদেষ্টাদের দপ্তর বণ্টন এবং পুরনোদের পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।
চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন।
মাহফুজ আলমকে এখনও কোনো দপ্তর দেওয়া হয়নি।
প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে, খাদ্য এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ছিল তার দায়িত্বে।
সাহেল উদ্দিন দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন।
উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ নজরুলকে। এর আগে, তার দায়িত্ব সংস্কৃতি মন্ত্রণালয়ও ছিল।
হাসান আরিফের দায়িত্বে থাকবে ভূমি ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এর আগে, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন।
আলী ইমাম মজুমদারকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয় সামলাবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর আগে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ও তার দায়িত্বে ছিল।
এম সাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব।
শেখ বশির উদ্দিন পেয়েছে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net