September 7, 2026, 1:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’!

কারাগার থেকেই বিএসএস পরীক্ষায় অংশ নেয়ার অনুমতি পেলেন সাবেক রাজবাড়ী মেয়র

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কারাগার থেকেই বিএসএস পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতু। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ উন্মুক্ত বিশ্বিবদ্যালয়ের অধীনে এবারের বিএসএস পরীক্ষায় অংশ নেবেন তিনি।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর ১নং আমলী আদালতে আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেন এ আদেশ দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তিনি ২৫ সেপ্টেম্বর ঢাকায় র‌্যাবের হাতে আটক হন। ঐ দিনই তাকে রাজবাড়ী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। সেই থেকে তিনি ঐ কারাগারেই রয়েছেন।
ওই মেয়রের পক্ষে আবেদন করেন রাজবাড়ী জেলা জজ আদালতের সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট উজির আলী সেখ জানান, মেয়র তিতু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডা. আবুল হোসেন কলেজের বিএসএস শিক্ষার্থী। ২৯ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। আদালতের আদেশে মতো তিনি ঐ কলেজের অধীনেই জেল বসে পরীক্ষায় অংশ নেবেন। সারাদেশের মতো রাজবাড়ীর ৫টি কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের
আদালত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ী কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত উপ-আঞ্চলিক পরিচালক আইনুল হক জানান সকল ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net