October 16, 2026, 11:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

দ্বি-কক্ষ সংসদ ও উপ-প্রধানমন্ত্রী রাখার প্রস্তাব বিএনপির

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দ্বি-কক্ষ সংসদ, উপ-প্রধানমন্ত্রী রাখার প্রস্তাবসহ সংবিধান সংস্কারের বিষয়ে দলীয় প্রস্তাবনা তুলে দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের সংবিধান সংস্কার প্রধানের কার্যালয়ে দলের পক্ষ থেকে এ প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল।
বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার কমিটির প্রধান আলী রিয়াজের কার্যালয়ে প্রস্তাবনা জমা দেন এবং তার সঙ্গে পৌনে এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
বৈঠক শেষে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা প্রস্তাবনার মূল অংশে রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করার বিষয়ে প্রস্তাবনা করেছি।
তিনি বলেন, জনগণের যে আকাঙ্ক্ষা এবং জুলাই-আগস্টের যে শহীদের রক্তের অঙ্গীকার তার চেতনাকে মাথায় রেখে ভবিষ্যতে যাতে একনায়কতন্ত্রের সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে আমরা প্রস্তাবনাগুলো দিয়েছি।
সালাহউদ্দিন আরও বলেন, আমরা প্রস্তাবনার মধ্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি, পর পর ২ বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। পার্লামেন্টে উচ্চ কক্ষের কথা বলেছি।
তিনি বলেন, নতুন করে উপ-প্রধানমন্ত্রীর প্রস্তাব করেছি এবং জুডিশিয়ালের ব্যাপারে আমরা প্রস্তাবনা দিয়েছি।
সালাহউদ্দিন বলেন, আইন বিভাগ, বিচার বিভাগসহ সব জায়গায় আমরা প্রস্তাবনা দিয়েছি। যাতে করে রাষ্ট্রের ভারসাম্য সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net