July 23, 2026, 7:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা

হিলি স্থলবন্দর পরিদর্শন/বন্দরের সমস্যা নিরসনে তার সফর ভুমিকা রাখবে : মনোজ কুমার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আরো গতিশীল করতে ভারত আগ্রহী।
তিনি বলেন, রাস্তা সংস্কার, যাত্রী পারাপার বাড়ানো এবং ব্যবসায়ীসহ ভারত গমনে ভিসা জটিলতা দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আমার এই সফর ভূমিকা রাখবে। হিলি স্থলবন্দরে বিদ্যমান যেসব সুযোগ-সুবিধা রয়েছে, এগুলোর উন্নয়ন ঘটিয়ে দুই দেশই যেন উপকৃত হয় সেই পদক্ষেপ গ্রহণ করা হবে।
মনোজ আজ দিনাজপুরের হিলিতে আমদানি-রপ্তানিকারক গ্রুপ কার্যালয়ে হিলি স্থলবন্দর ব্যবসায়ী, কাস্টমস কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে বৈঠকে একথা বলেন।
তিনি আরো বলেন, হিলি স্থলবন্দরে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করে স্থলবন্দরের কার্যক্রম আরো গতিশীল করা হবে। ভিসা জটিলতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
আলোচনাসভায় উপস্থিত ছিলেন, হিলি কাস্টমসের সহকারী কমিশনার মো. নাজমুল হাসান, রাজস্ব কর্মকর্তা মো. শাফিউল ইসলাম, বাংলাহিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম, আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক।
এর আগে সকালে তিনি রাজশাহী থেকে বেলা ১২টার দিকে হিলিতে পৌঁছান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সেখানে তিনি দু’দেশের কাস্টমস, ইমিগ্রেশন পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net