April 3, 2026, 2:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার সাড়ে ৪ হাজার লিটার ডিজেল অবৈধভাবে নামানো হচ্ছিল মেহেরপুরে ঝুলন্ত অধ্যাদেশ: ক্ষমতা ও রাজনীতির আইনি ক্রসফায়ারে আওয়ামী লীগ স্থগিত-বাতিলের ফাঁদে ইউনূস আমলের অধ্যাদেশ—কার্যকারিতা হারানোর পথে ২০টি সরকারি অফিসের সময় পরিবর্তন, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট দৌলতপুরে পেরেক নির্যাতন: মধ্যযুগীয় বর্বরতা এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি: জনজীবনে নতুন চাপের আশঙ্কা দৌলতদিয়া ফেরিঘাট দুর্ঘটনা/ নিরাপত্তার ঘাটতি ও বাসের যান্ত্রিক ত্রুটিকেই দায়ী করল তদন্ত কমিটি এআই-এর সঠিক ব্যবহার মানুষের দক্ষতার হ্রাস ঘটাবে না আমের জেলায় বাম্পার ফলন/সাতক্ষীরায় ৭১ হাজার, মেহেরপুরে ৪৪ হাজার টন উৎপাদনের লক্ষ্যমাত্রা অবৈধভাবে তেল মজুদের অপরাধে কুষ্টিয়ায় ব্যবসায়ীকে জরিমান

সাফ অনূর্ধ্ব-১৯/নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। আজ ভারতের অরুণাচলের ইউপিয়ায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ১৮ মে ফাইনালে স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে আসে তিনটি গোল। ম্যাচের ৭৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে আশিকুর রহমান হেড করে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৮০ মিনিটে ফয়সাল নিজেই স্কোরশিটে নাম লেখান মানিকের পাস থেকে।
নেপাল ম্যাচের ৮৬ মিনিটে একটি গোল করে ব্যবধান কমায়। ইনজুরি সময়ে সমতা ফেরাতে চাপ বাড়ালেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়ভাবে তা প্রতিহত করে।
প্রথমার্ধে অবশ্য বাংলাদেশ কিছুটা নিষ্প্রভ ছিল। বল দখল ও আক্রমণে নেপাল এগিয়ে থাকলেও গোলরক্ষক মাহিনের গুরুত্বপূর্ণ সেভ এবং ভাগ্যের সহায়তায় গোলশূন্য থাকে স্কোরলাইন। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে ফয়সালরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net