October 15, 2026, 6:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতা হিসেবে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল, রয়েছে ৩২ জ্যেষ্ঠ সাংবাদিকের নাম

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশে ঘটে যাওয়া জুলাই-আগস্ট মাসে দেশেব্যাপী আন্দোলন দমন করতে গিয়ে সংঘটিত সহিংসতার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘প্রধান নির্দেশদাতা’ হিসেবে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একাধিক অভিযোগ দাখিল করা হয়েছে।
এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, শীর্ষ পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাসহ মোট ৫২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, ওই সময় রাষ্ট্রীয় নির্দেশনায় নির্বিচার গুলিবর্ষণ ও দমন-পীড়নের মাধ্যমে শত শত মানুষকে হত্যা করা হয়।
অভিযোগপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ৩২ জন জ্যেষ্ঠ সাংবাদিকের নাম, যাদের বিরুদ্ধে ‘গণহত্যায় উসকানি’ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, তারা টক শো, সংবাদ সম্মেলন ও সামাজিক মাধ্যমে সরকারপন্থী বক্তব্য দিয়ে সহিংসতা বৈধতা দিতে ভূমিকা রেখেছেন।
এদিকে গতবছরের অক্টোবরে ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আসামিদের মধ্যে রয়েছেন শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। আদালত তাদের ১৮ নভেম্বরের মধ্যে হাজির হতে নির্দেশ দেয়।
এ পর্যন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে ২৮টি পৃথক অভিযোগ দাখিল হয়েছে। এর মধ্যে রয়েছে নিহতদের স্বজনদের পক্ষে দায়ের করা মামলাও। তদন্ত সংস্থা এসব অভিযোগ যাচাই-বাছাই শেষে প্রধান প্রসিকিউটরের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে, যার ভিত্তিতে বিচারিক কার্যক্রম শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net