August 25, 2026, 7:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

ভারতে অবৈধভাবে বসবাসরত ২৬ বাংলাদেশীকে চুয়াডাঙ্গায় পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারতে অবৈধভাবে বসবাসরত ২৬ বাংলাদেশীকে চুয়াডাঙ্গায় পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) এসব বাংলাদেশীদের গ্রহন করেছে।
বুধবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) উপ-অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় বুধবার দুপুরের পরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেণীপুর সীমান্তের প্রধান খুঁটি ৬৪-এর শূন্যরেখায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
হস্তান্তর করা বাংলাদেশিদের মধ্যে ১৩টি শিশু এবং বাকি ১৩ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন নারী। তারা কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে ভারতে অনুপ্রবেশ করে দেশটির হরিয়ানা অঞ্চলে ১৪ বছর ধরে বসবাস করে আসছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসএফ ৩২ ব্যাটালিয়ন মহেশপুর ব্যাটালিয়নকে (৫৮ বিজিবি) গত মঙ্গলবার জানায়, ভারতে অবৈধভাবে বসবাস করা ২৬ জন বাংলাদেশিকে হরিয়ানা পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করেছে। তাদের ফেরত নিতে নাম, ঠিকানা ও আত্মীয়স্বজনের মুঠোফোন নম্বরসহ বিজিবিকে অনুরোধ জানানো হয়। যাচাই করে ২৬ জনের পরিচয় নিশ্চিত হয় বিজিবি।
বুধবার রাতেই সাধারণ ডায়েরির মাধ্যমে তাঁদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়।
হস্তান্তর করা বাংলাদেশিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বড়ইল গ্রামের মোহাম্মদ মকবুল হোসেন (৪৫) ও তাঁর স্ত্রী আছিয়া বেগম (৪০), বড় মেয়ে মোছা. মরিয়ম (২৫) এবং ১৭, ১১, ৮ ও ৬ বছর বয়সী আরও চার মেয়ে; একই গ্রামের মোহাম্মদ আপেল মামুন (৪০) ও তাঁর ২ ও ১ বছর বয়সী ‍দুই ছেলে; একই থানাধীন আটিয়াবাড়ি গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৪৫) ও তাঁর বড় ছেলে মোহাম্মদ আতিকুল ইসলাম (১৮) ও ৭ বছর বয়সী ছোট ছেলে; কবিরেরভিটা গ্রামের মোহাম্মদ রাজু মিয়া (৩৮) ও তাঁর স্ত্রী রিজিয়া বেগম (৩৭) এবং তাঁদের ১০, ৭ ও ৫ বছর বয়সী তিন মেয়ে এবং হাসান নূরের মেয়ে লিপি আক্তার (১৯) ও তাঁর ৩ বছর বয়সী মেয়ে; বালাটরি গ্রামের লাভলু হক (৪৫) ও তাঁর স্ত্রী নুর নাহার বেগম (৪৪), বড় মেয়ে লাভলী খাতুন (২২) এবং ১১ বছর বয়সী ছোট মেয়ে ও ২ বছর বয়সী নাতি। এ ছাড়া জয়পুরহাটের ক্ষেতলাল থানার দারসা গ্রামের মো. আবদুস সামাদ (২৫)।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) কনক কুমার দাস বলেন, ওই ২৬ জন বাংলাদেশিকে বাড়িতে নিয়ে যেতে তাদের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। স্বজনেরা না আসা পর্যন্ত তাদের জীবননগর থানায় রাখা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net