April 21, 2026, 10:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু : আয়াতুল্লাহ খামেনি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একের পর এক পোস্টে ইরানকে কড়া বার্তা দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এমনই একটি পোস্টে তিনি ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করলেন।
এর আগে ট্রাম্প এক পোস্টে বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে যুক্তরাষ্ট্র চাইলেই হত্যা করতে পারে। তবে আপাতত তারা তা করছে না কেবলমাত্র মার্কিন সেনা ও নাগরিকদের ওপর পাল্টা হামলার ঝুঁকি এড়াতে।
ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লিখেছিলেন, “আমরা জানি, ইরানের সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তাকে (হত্যার) নিশানা করা খুব সহজ। কিন্তু তিনি সেখানে নিরাপদ। আমরা তাকে মারব না, অন্তত এখন নয়।
“আমরা চাই না নাগরিকদের ওপর কিংবা আমেরিকার সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে।”
এরপরই আরেক পোস্টে তিনি ইংরেজিতে বড় হাতের অক্ষরে লেখেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ’। এর আগে ট্রাম্প ইরানি নাগরিকদের যত দ্রুত সম্ভব রাজধানী তেহরান ছেড়ে যাওয়ার তাগাদা দেন।
ইরান পরমাণু অস্ত্র বানানোর চিন্তা ছেঁটে ফেলার চুক্তি প্রত্যাখ্যান করায় এখন এ সতর্কবার্তা দিতে হচ্ছে বলেও ইঙ্গিত দেন রিপাবলিকান এ প্রেসিডেন্ট।
“ইরানের উচিত ছিল আমি যে চুক্তিতে স্বাক্ষর করতে বলেছিলাম, সেখানে স্বাক্ষর করা। কী লজ্জা, কী পরিমাণ মানুষের জীবনের অপচয়। সহজ করে বলি, ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না। আমি বারবার এটা বলেছি।
সবারই উচিত দ্রুত তেহরান ছেড়ে চলে যাওয়া,” সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমনটাই বলেন।
জি৭ সম্মেলনে যোগ দিয়ে কানাডা থেকে হঠাৎ ওয়াশিংটনে ফিরে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও ইরানকে নিয়ে কড়া সুরই শোনা গেছে ট্রাম্পের কণ্ঠে।
তিনি বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি বিলোপ করে দেওয়া প্রয়োজন।
ইরান-ইসরায়েল লড়াই কীভাবে বন্ধ করা পছন্দ করবেন সে বিষয়েও ট্রাম্পের বক্তব্য হচ্ছে, যুদ্ধবিরতি করে নয়, বরং ইরান পারমাণবিক কর্মসূচি পুরোপুরি পরিহার করলেই সংঘাতের প্রকৃত অবসান ঘটবে।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছেন, ‘মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু।’ খবর সিএনএনের।
হায়দার নামটি সাধারণত আলী (রা.)-এর জন্য ব্যবহার করা হয়, যাকে শিয়া মুসলমানরা নবী মুহাম্মদের (সা.) উত্তরসূরি এবং প্রথম ইমাম হিসেবে মনে করেন।
খামেনি তার ইংরেজি ভাষার এক্স অ্যাকাউন্টেও পোস্ট করে বলেন, ‘সন্ত্রাসী জায়নবাদী শাসনের বিরুদ্ধে আমাদের শক্ত প্রতিক্রিয়া জানানো উচিত।
আমরা জায়নবাদীদের কোনো রহম করব না।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net